১৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩৯
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। উপজেলায় বিভিন্ন স্থান থেকে আগত পতাকা বিক্রেতারা ছোট-বড় বিভিন্ন আকৃতির পতাকা নিয়ে হাজির হয়েছেন। বিক্রি করছেন পৌরশহর সহ উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলে।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মহান বিজয় দিবসকে প্রস্তুত করতে ক্রয় করছেন জাতীয় পতাকা। উপজেলায় দর্জি দোকানদারেরাও পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ১৬ ডিসেম্বর এই দিনে বাংলার দামাল ছেলেরা ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে এই দেশকে হানাদার পাকবাহিনীর হাত থেকে মুক্ত করেছিলেন। সেই থেকে আমরা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করে থাকি।
এ উপলক্ষে উপজেলা জুড়ে বিজয় দিবস উদযাপন প্রস্তুতি নিয়েছেন। আগত পতাকা বিক্রেতারা জানিয়েছেন, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে তারা জাতীয় পতাকা বিক্রি করেন। কিন্তু অন্যান্য দিবস থেকে ডিসেম্বর মাসে পতাকা বিক্রির চাহিদা বেশী থাকে। পতাকা বিক্রি করে তারা ৩শ থেকে ৪শত টাকা আয় করতে পারেন।
এদিকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী জানিয়েছেন, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন গ্রহণ করেছেন বিভিন্ন পদক্ষেপ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপন করা হবে।
আপনার মন্তব্য