হবিগঞ্জ প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৭ ২১:৫৮

হবিগঞ্জে তারুণ্য সোসাইটির ‘মেধার লড়াই’ সম্পন্ন

শিশুদের সৃজনশীল মেধা অন্বেষনের লক্ষ্যে তারুণ্য সোসাইটি আয়োজিত 'মেধার লড়াই' শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগীতার চূড়ান্ত পর্বে জেলার ১০টি কিন্ডার গার্টেন স্কুলের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে দুইমাস ব্যাপী চলে প্রাথমিক বাছাই প্রক্রিয়া।

চূড়ান্ত পর্বে তরুন চিত্রশিল্পী আশিষ আচার্য জল রঙ দিয়ে একটি চিত্র এঁকে তারুণ্য সোসাইটিকে প্রদান করেন। চিত্রশিল্পী আশিষ আচার্য দীর্ঘদিন যাবৎ তারুণ্য সোসাইটির বিভিন্ন কার্যক্রমে তার শিল্প দ্বারা সহযোগিতা করে আসছিলেন। তাই তারুণ্য সোসাইটির পক্ষ থেকে আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে 'তারুণ্যের চিত্রবন্ধু' নামে আখ্যায়িত করা হয়।

'মেধার লড়াই' এর চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন তারুণ্য সোসাইটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান, বৃন্দাবন সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, দৈনিক হবিগঞ্জের বানী'র সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, সাংবাদিক শাকিলা ববি, চিত্রশিল্পী আশিষ আচার্য, তারুণ্য সোসাইটির সভাপতি শেখ ওসমান গনি রুমী, সাধারণ সম্পাদক আবিদুর রহমান রাকিব সহ তারুণ্য সোসাইটির একঝাঁক কর্মী ও প্রতিযোগীদের অভিভাবকরা।

আপনার মন্তব্য

আলোচিত