সংবাদ বিজ্ঞপ্তি

২১ ডিসেম্বর, ২০১৭ ২১:০১

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী সিলেটে ৪র্থ আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ আজ শুক্রবার বিকাল ৩টায় সময় শাহী ঈদগাহ উপজেলা খেলার মাঠে আনুষ্ঠিকভাবে উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এম পি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানটি বিকেল ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান করেছেন মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত