২৩ ডিসেম্বর, ২০১৭ ১৯:২৭
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা সায়রা মহসিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিণী।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের কুদালিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্যক্তিগত কারে করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান তার ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত দাশ।
শ্রীকান্ত দাশ আরো জানান, দুর্ঘটনায় এতে বড় ধরনের কিছু না হলেও তিনি হাতে সামান্য আঘাত পেয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, বিকেলে সংসদ সদস্য শহরতলীর জগন্নাথপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথে কুদালিপুল এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার ব্যক্তিগত কারের সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য হাতে সামান্য আঘাত পেয়েছেন। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।
আপনার মন্তব্য