হবিগঞ্জ প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০১৭ ২০:০০

হবিগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হবিগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাপা জেলা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক মো. শাবান মিয়া, মো. ইসমাইল হোসেন, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান তুহিন, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি শফিকুর রহমান প্রমুখ। আলোচনা সভার শেষে কেক কাটা হয়।

আপনার মন্তব্য

আলোচিত