ছাতক প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৮ ১৮:১৩

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে ছাতকে র‌্যালি ও আলোচনা সভা

ছাতকে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) ব্রাক, এফআইভিডিবি, ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ম্যালেরিয়া দ্রুত সনাক্তকরণ, চিকিৎসা সেবা মাঠ পর্যায়ে বিস্তৃত করা, ম্যালেরিয়াপ্রবণ এলাকার জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘ স্থায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ, ম্যালেরিয়া বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম কমিউনিকেশন ও সোশ্যাল মোবিলাইজেশন জোরদার ও ম্যালেরিয়া বাহক মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরন বিষয়ে আলোচনা করা হয় সভায়।

মেডিকেল অফিসার ডা. শ্যাম দত্তের সভাপতিত্বে ও এফআইভিডিবি এমএফপির উপজেলা ম্যানেজার কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন এফআইভিডিবির প্রকল্প ব্যবস্থাপক আরমান উল্যাহ, এসএসকেএস পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক স্বপ্না বেগম, মেরী স্টোপসের ব্যবস্থাপক শাহজাহান সিরাজ, আশরাফ আলী প্রমুখ।

এর আগে শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত