চুনারুঘাট প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৮ ১৮:৩৪

চুনারুঘাটে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শামিম মাল (২২) নামে এক যুবক ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ এপ্রিল) উপজেলার দেওরগাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় ভোর ৬টার দিকে একটি ডালিম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। নিহত শামিম মাল ওই এলাকার দুলাল মালের পুত্র।

জানা যায়, ২৪ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর বাড়ি ফিরেননি তিনি। বুধবার সকালে শামিম মালের মরদেহ একটি ডালিম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় চুনারুঘাট থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

নিহতের পিতা দুলাল মাল জানান, নিহত শামিম মাল দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম আজমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত