২৫ এপ্রিল, ২০১৮ ২১:১১
সিলেটের খাদিমনগর চা-বাগানের চা শ্রমিকরা দৈনিক ২৩০ টাকা মজুরি ও ১৪ মাস পূর্বে ৮৫ টাকা থেকে ১’শ টাকা বৃদ্ধি হলেও তাদের বকেয়া টাকা না পাওয়ায় অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেছে চা শ্রমিকরা।
বুধবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় দাবি আদায়ে বিক্ষোভ প্রদর্শন করে অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেন খাদিমনগর চা-বাগানের শ্রমিকরা।
খাদিমনগর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতির সভাপতিত্বে ও অমল নায়েকের পরিচালনায় এসময় আয়োজিত শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনোরঞ্জন নায়েক, সুমি শিল, স্বপ্না নায়েক, কালা মিয়া, মধু ভূমিজ, নিপেল ভূমিজ, দ্বিপ কুমার, সাহারা, সখিনা বেগম, সজল ব্যক্তি, অনুপ কর্মকার, দুলিন রিকসন, ধনু সর্দার, জিতেন্দ্র সর্দার প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৪ মাস ধরে মালিকপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের মজুরি দিতে গড়িমসি করছে। সভায় শ্রমিকদের বেতন ২৩০ টাকায় উন্নীতকরণ করার দাবি জানানো হয়।
আপনার মন্তব্য