২৯ এপ্রিল, ২০১৮ ০০:০৪
হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ সরেজমিন পরিদর্শন করেছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মেডিকেল কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্তি নবায়নের বিষয়ে প্রতিনিধি দলের এ পরিদর্শন।
শনিবার (২৮ এপ্রিল) দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মো. আব্দুল গণির নেতৃত্বে প্রতিনিধি দলটি শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধি দলে ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, প্রদীপ কুমার বসাক, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মুজিবুর রহমান পলাশ।
এ সময় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য