২৯ এপ্রিল, ২০১৮ ১৭:২২
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বলেছেন, বিদ্যুতের সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের দক্ষ জনবলের মাধ্যমে এ সেবাকে আরো উন্নত করতে বর্তমান সরকার সবধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শনিবার (২৮ এপ্রিল) সিলেটের একটি হোটেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) সিলেট শাখার ২০১৮-২০২০ সেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি নব নির্বাচিত কমিটিকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগের আহবান জানান।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) সিলেট শাখার সভাপতি মো. নূরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সভাপতি মো. হায়দার আলী ও সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফজলুর রহমান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেটের সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, সমিতির উপ-প্রধান উপদেষ্টা জিয়া উদ্দিন, বিউবো, ডিপ্রকৌস, কেনিপ’র সিলেট অঞ্চলের সহ সভাপতি ইয়াছিন ইকরাম, বিউবো, ডিপ্রকৌস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম মাহবুব।
স্বাগত বক্তব্য রাখেন ডিপ্রকৌস সিলেট শাখার সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রহিম। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. জসীম উদ্দিন ও গীতা পাঠ করেন বকুল চন্দ্র চক্রবর্তী। বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আইয়ুব আলী, এ. কে. এম. তসলিম উদ্দিন।
শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে ১৯৫২ এর ভাষা আন্দোলন ও ’৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ এবং ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) সিলেট শাখার নবনির্বাচিত কমিটি পরিচয় করিয়ে দেন ও শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. জিন্নাত আলী।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা খন্দকার নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মুজিব, সাংগঠনিক সম্পাদক নজরুল হাসান, প্রচার সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মো. শাহজাহান, কার্যকরী সদস্য নুরুল ইসলাম লিটু, ইফতেখার আহমদ, সিদ্ধিরগঞ্জ শাখার এ. কে.এম. ফজলে রাব্বানী, ইকবাল আতাহার হোসেন প্রমুখ।
এছাড়াও বিউবো’র বিভিন্ন দপ্তর প্রধানগণ, ডিপ্রকৌসের নেতৃবৃন্দ, বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিউবো’র টেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য