জৈন্তাপুর প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০১৮ ১৮:০৪

২৭ পুলিশ কনেষ্টেবলকে জৈন্তাপুর মডেল থানায় সংবর্ধনা

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনেষ্টেবল পুরুষ ও মহিলা পদে গত ফেব্রুয়ারি মাসে নিয়োগ প্রাপ্ত হয়ে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশের প্রাক্কালে জৈন্তাপুর উপজেলা হতে ২জন মহিলা সহ ২৭জন সুযোগ পাওয়ায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ তাদেরকে সংবর্ধনা প্রদান করে।

রোববার (২৯ এপ্রিল) দুপুর ১টায় জৈন্তাপুর মডেল থানার আয়োজনে সংবর্ধনা প্রদান কালে উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি আমিনুল ইসলাম সরকার, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির, ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, সেকেন্ড ইন কমান্ড ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন সহ সকল এসআই, এএসআই এবং পুলিশ সদস্যবৃন্দ।

পুলিশ ট্রেনিংয়ের জন্য ২জন মহিলা সহ ২৭জন কনেষ্টেবল পদে নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে তাদেরকে মিষ্টি মুখ করানো হয়।

সংবর্ধনা কালে সার্কেল এ.এস.পি আমিনুল ইসলাম বলেন- বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তারই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীতে নতুন কনেষ্টেবল নিয়োগের মাধ্যমে এই বিভাগকে আরও শক্তিশালী করা হল।

এবারই প্রথম ১শত টাকায় পুলিশ নিয়োগ করা হয়েছে। পুলিশের ইতিহাসে নিয়োগটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। আর তোমরা সততা নিষ্ঠা এবং কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে এই বাহিনীকে যোগদান করে দেশের এবং পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমাদের বিশ্বাস।

আপনার মন্তব্য

আলোচিত