৩০ এপ্রিল, ২০১৮ ১৫:৫১
দেশের বিভিন্ন স্থানে মতো সিলেটের ফেঞ্চুগঞ্জে দিনভর বৃষ্টিপাত হচ্ছে।
সোমবার (৩০ এপ্রিল) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেঞ্চুগঞ্জে থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস হয়েছে।
পঞ্জিকার হিসেবে বর্ষা নামতে বাকি আরও দেড় মাস। তবে এরই মাঝে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে আচ্ছন্ন ফেঞ্চুগঞ্জ।
আজ সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাতে জনজীবন স্থবিরতা নেমে এসেছে। উপজেলার ফেঞ্চুগঞ্জ-সারকারখানা ও ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও সড়কে ছোটবড় গর্ত থাকায় কোথাও কোথাও প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে জরুরী প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষদের। বৃষ্টির কারণে সকালে অফিস ও স্কুল-কলেজগামী মানুষ পড়েন বিপাকে।
এদিকে খেটে খাওয়া দিনমজুরদের দুর্ভোগও উঠেছে চরমে। হাওর অঞ্চলের কৃষকরা দিনভর বৃষ্টিপাত হওয়ায় বোরো ধান কাটতে পারেননি।
আপনার মন্তব্য