৩০ এপ্রিল, ২০১৮ ১৭:৩৯
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরবাইক চালকদের ফ্রি হেলমেট বিতরণ অনুষ্ঠান সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর নাইওরপুল পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, সড়ক দুর্ঘটনা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মোটরবাইক চালকদের অসচেতনতার কারণে দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে।
নিসচা সিলেট মহানগর শাখার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে উল্লেখ করে সড়ক দুর্ঘটনা রোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে এসএমপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমেদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, এডিসি ট্রাফিক নিকুলিন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন নিসচা মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল
এসময় উপস্থিত ছিলেন এসি ট্রাফিক পলাশ রঞ্জন দে, টিআই হাবিবুর রহমান হাবিব, হানিফ আহমদ, সার্জেন্ট হৈমন্তী সরকার, নিসচা মহানগরের সহ সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আল আমীন খান, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান, প্রচার সম্পাদক সৈয়দ নিয়াজ আহমদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য আব্দুল আজিজ রাসেল, তৌরিছ মিয়া, মনির চৌধুরী, মো. সাকির হোসেন, ইয়াসিন আরাফাত সুমন প্রমুখ।
এসময় প্রায় শতাধিক মোটর সাইকেল চালকদের মধ্যে যাদের কাগজপত্র সঠিক আছে তাদের মধ্যে ফ্রি হেলমেট বিতরণ করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসএমপি কমিশনার গোলাম কিবরিয়াসহ উপস্থিত অতিথিবৃন্দ। আগামীতেও এ কার্যক্রম নিসচা মহানগর শাখা অব্যাহত রাখবে বলে জানান আয়োজকরা।
আপনার মন্তব্য