কুলাউড়া প্রতিনিধি

০২ মে, ২০১৮ ১৫:০৩

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজা‌রের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মদন কুর্মী (৪০) নামের এক চা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২ মে) সকালে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মদন কুর্মী কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের  মৃত লকেয়া কুর্মীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে বাড়ি থেকে সিএন‌জি অটো‌রিকশা‌যো‌গে ফেরার সময় মানিক বাবুর মাঠে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এসময় এক‌টি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মা‌লো বাউরী না‌মের আরো একজন আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত