গোয়াইনঘাট প্রতিনিধি

০২ মে, ২০১৮ ১৫:২৭

জাফলংয়ে মে দিবস পালিত

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়েও পালিত হয়েছে মহান মে দিবস।

মঙ্গলবার (১ মে) দিবসটি পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে তামাবিল কয়লা শ্রমিক ট্রেড ইউনিয়ন, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। দিবসের সূচনালগ্নে শ্রমিক র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে জীবন বিসর্জনদাতা শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ, কর্মস্থলে হতাহত শ্রমিকদের চিকিৎসায় এম্বুল্যান্স বরাদ্দ, বিশেষ প্রণোদনা, মহান মে দিবসে শ্রমিকদের সার্বজনীন স্ববেতনে ছুটি বাস্তবায়ন সহ সরকার ঘোষিত নূন্যতম মজুরী বাস্তবায়নের জোর দাবি ওঠে আসে পৃথক সমাবেশের বক্তাদের বক্তব্য থেকে।

মে দিবস উপলক্ষে শুরুতেই তামাবিল কয়লা শ্রমিক ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১০টায় শ্রমিক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি তামাবিল স্থল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। দুপুর ২টায় তামাবিল কয়লা শ্রমিক ট্রেড ইউনিয়নের সম্মুখে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দিলীপ শর্মার পরিচালনায় ও তামাবিল কয়লা শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম.লিয়াকত আলী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু, জালাল উদ্দিন, ইলিয়াছ উদ্দিন লিপু, হাজি দুলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাসুদ আহমদ প্রমুখ।

বক্তব্য রাখেন, তামাবিল কয়লা শ্রমিক ট্রেড ইউনিয়নের সহসভাপতি মনসুর আহমদ ভুঁইয়া, ব্যবসায়ী ইলিয়াছ উদ্দিন লিপু, হাজি দুলাল আহমদ, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আইনুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর যুবলীগ নেতা মতিউর রহমান মুন্না, জৈন্তাপুর ছাত্রলীগ নেতা হাবিব আহমদ, তামাবিল কয়লা শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা আব্দুল জব্বার, সদস্য জহিরুল, ফরহাদ আলী, আশ্রব আলী, আলতাব আলী, আন্তাজ আলী, আক্তার হোসেন, আব্দুল মুকিত, শ্রী অবনি দাশ, আ. লতিফ, আবুল বাশার বাসানী, ফরিদ মিয়া, মোস্তফা মিয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. লিয়াকত আলী বলেন, শ্রমিকরা আমাদের আয়ের উৎসের প্রধান হাতিয়ার। তাদের ঘামঝরা কষ্টেই আমরা সফলতা পাই। অথচ তারা থাকে অবহেলিত। বর্তমান সরকার শ্রম স্বার্থে নানা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। শ্রমিকবান্ধব এ সরকারের আমলে এই বৈষম্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শ্রমিক, ব্যবসায়ী ভাই ভাই। আমরা ব্যবসায়ীরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের স্বার্থে কাজ করতে হবে।

তিনি বলেন, তামাবিলে খেটে খাওয়া কয়লা ও পাথর শ্রমিকরা ঝুঁকিপূর্নভাবে কাজ করেন। মাঝে মধ্যেই দুর্ঘটনায় পতিত হন তারা। শ্রমিকদের জন্য সরকারের তরফ থেকে তামাবিল স্থলবন্দরে একটি এ্যম্বুলেন্স বরাদ্ধের দাবি জানান তিনি। পরে সদ্য প্রয়াত তামাবিল কয়লা শ্রমিক ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক, ইউপি সদস্য লিটন মিয়ার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের জাফলং আঞ্চলিক শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  র‌্যালিটি মোহাম্মদপুর লেভারঘাট থেকে শুরু হয়ে জাফলং, গোয়াইনঘাটের সমাবেশেও মিলিত হয়।

১ মে মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরে শ্রমিক সমাবেশে সংগঠনের সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দরবস্ত ইউপির সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা আব্দুর রব, আব্দুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডা. নুরুল ইসলাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের জাফলং আঞ্চলিক কমিটির উপদেষ্টা ফরহাদ আলী, পূর্ব জাফলং ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আব্দুস ছালাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ নেতা মনছুর আহমেদ জাহিদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত