০৩ মে, ২০১৮ ১৭:০৩
হবিগঞ্জের চর হামুয়া গ্রামের খোয়াই নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ মে) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের খেয়াঘাট এলাকায় খোয়াই নদীর চরে এক যুবকের লাশ পরে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ধারনা রাতের আধারে অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে কেউ হত্যা করে খোয়াই নদীর চরে ফেলে দিয়েছে বলে ধারনা করা হচ্ছে। যুবকের বয়স আনুমানিক ২৮বছর হবে বলে ধারনা করছেন স্থানীয়রা।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনূল হক জানান, উদ্ধার হওয়া যুবকের লাশ ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আপনার মন্তব্য