বানিয়াচং প্রতিনিধি

০৪ মে, ২০১৮ ১৮:৪৬

বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুড়ারআব্দা গ্রামে বজ্রপাতে রনধীর চন্দ্র দাস (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত রনধীর মুড়ারআব্দা গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র দাশের ছেলে।

শুক্রবার (৪ মে) দুপুরে বানিয়াচং উপজেলার মুড়ারআব্দা হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে মুড়ারআব্দা হাওর থেকে ধান নিয়ে ফিরছিলেন রনধীর। এসময় বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত