সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ মে, ২০১৮ ০০:২৯

আগামী বাজেটে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও’র জন্য বরাদ্দ রাখা হবে: এম.এ মান্নান

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন,‘ মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আগামী প্রজন্মের সবকিছুর উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে।  সরকার উন্নত শিক্ষা, আধুনিক জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসার উন্নয়ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আগামী বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও’র  জন্য বরাদ্দ রাখা হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল অর্জন ধরে রাখতে মহান মুক্তিযুদ্ধের ন্যায় ঐক্য হওয়া প্রয়োজন। ’

শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের প্রতি উদ্দেশ্য করে তিনি আরও বলেন,‘ তোমরা সবাই হাত বাড়িয়ে দাও, পৃথিবীর সকল প্রান্তের সঙ্গে যোগাযোগ সৃষ্টি কর। জ্ঞান অর্জন কর ও বিলিয়ে দাও। শিক্ষিত ও আধুনিক জাতি গঠনে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ গ্রহণ করো। পৃথিবী তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে।’

শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের ৫ম তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও শহরের সুধিজন উপস্থিত ছিলেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুন্নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও কলেজের সহযোগী অধ্যাপক শাহ আবু নাসেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সদর আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্চয় সরকার, পৌর মেয়র নাদের বখত, জেলা আাইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, কলেজের প্রাক্তন অধ্যক্ষ আজহারুল ইসলাম, অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে, অবসপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কমবুল হোসেন, জেলা আওয়ামী লীহের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, কলেজের প্রভাষক শুভংকর তালুকদার। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ।

আলোচনা সভার পরে শহরের ইকবাল নগরে পৌর ডিগ্রি কলেজের নিজস্ব জমিতে ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নতুন ৫ তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান ও সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ও অ্যাড. সামছুন্নাহার বেগম শাহানা রব্বানী।

আপনার মন্তব্য

আলোচিত