মৌলভীবাজার প্রতিনিধি

১০ মে, ২০১৮ ১৭:২৭

মৌলভীবাজার জেলা কারাগারে কয়েদির মৃত্যু

মৌলভীবাজার জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুর ২টার দিকে জেলা কারাগারে সাজিদুল্লা (৪৫) নামের এ কয়েদির মৃত্যু ঘটে।

মাদক মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত সাজিদুল্লা শহরতলীর বর্ষিজোড়া এলাকার মো. খতিবুল্লাহ এর ছেলে।

মৌলভীবাজার জেল সুপার মো. আনোয়ারুজ্জামান জানান, সাজিদুল্লাহ দুপুরের খাবার খেয়ে বাথরুমে যান। পরে অন্যান্য কয়েদিরা বাথরুম থেকে তাকে অজ্ঞান অবস্থান উদ্ধার করেন। তাৎক্ষনিক মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত