নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০১৮ ১৮:২১

সকল ওয়ার্ড সিসি ক্যামেরার আওতায় আসলে অপরাধ কমে যাবে: আরিফ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর সব ওয়ার্ড সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত করার কার্যক্রম চলছে। এটি সম্পন্ন হলে অপরাধ প্রবণতা কমে যাবে। আজ ১৯নং ওয়ার্ডে এই সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আশা করি এই ওয়ার্ডের মানুষজন ছিনতাই, রাহাজানি, ইভটিজিং সহ নানা অপরাধ থেকে মুক্তি পাবে।

বৃহস্পতিবার (১০ মে) সকাল ১০টায় নগরীর ১৯নং ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্থানীয় কাউন্সিলর দিনার খান হাসু তাঁর বক্তব্যে বলেন, ১৯নং ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা কার্যক্রম চালু হওয়ায় ওয়ার্ডবাসী আজ অত্যন্ত আনন্দিত। এর ফলে আমাদের এই ওয়ার্ডে অপরাধ অনেকাংশে কমে যাবে। এটি ওয়ার্ডবাসীর জন্য বিশাল উপহার বলে আমি মনে করি। বর্তমানে এই ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কার্যক্রম সুসম্পন্ন হওয়ায় ওয়ার্ডবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। পর্যায়ক্রমে সব উন্নয়ন কর্মকাণ্ড সমাপ্ত হলে ওয়ার্ডবাসী একটি আধুনিক ওয়ার্ড দেখতে পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল বখত, মো. নূর উদ্দিন, মো. ঈদ্রিছ আলী, হাজী সৈয়দ জমশেদ হোসেন, হুরায়রা ইফতার হোসেন, হাজী মো. বশির আহমদ, আব্দুল মন্নান মঞ্জু, মো. ফারুক উদ্দিন, মো. নূরুল ইসলাম রুনু, আব্দুশ শহিদ শাহিন, সোয়েব আহমদ, মো. জসিম উদ্দিন, তাহার আব্দুল্লাহ, মোশতাক আহমদ, জাবেদ সিরাজ, নুরুল ইসলাম পুতুল, মইন উদ্দিন মঞ্জু, সালেহ আহমদ, আবুল ফজল জিহাদ, জিয়া উদ্দিন লিটন, মারজানুর রহমান, সভাপতি, সিভিজি, মো. কবির আহমেদ, মাসুক আহমদ গাজী, মো. ফরহাদ হোসেন (বি.কম), মো. তজু আহমদ, আবু সুফিয়ান নেবু, দেলোয়ার হোসেন রাজা এডভোকেট এমদাদুল হক, মোহাম্মদ রুবেল আহমদ, জাবেদ সিরাজ, আব্দুল আউয়াল, মুকিম আহমদ, রুহান হোসেন, মুকুল দে, মো. আলমগীর আহমেদ শিপন, প্রকৌশলী রুহুল আমিন, প্রকৌশলী এ.বি.এম. মহসিন, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, আনোয়ার হোসেন মিলাক, আলীম উদ্দিন, রফিক মিয়া, বিদ্যুৎ মিস্ত্রী, সাংবাদিক এ.এইচ.আরিফ, সাংবাদিক রুহিন আহমদ, জাকারিয়া আহমদ শহিদ, ব্যাংক কর্মকর্তা জাবেদ আহমদ, মো. ফাহাদ, আবু হায়দার, আব্দুল মুকিত, দৌলত খান, সোলেমান খান, এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, রাশেদ আহমদ, হাফিজ উল্ল্যাহ, মিছবাহ আহমদ চৌধুরী, সুহেল আহমদ, কবির উদ্দিন, মো. মুজিবুর রহমান, স্বাস্থ্য সহকারী, আহাদুল ইসলাম শিপলু, টিপাস রায় প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত