সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০১৮ ১৮:২৫

বিএনপির মনোনয়নে মেয়র হলে তিলোত্তমা নগরী গড়বেন সেলিম

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন, দেশ ও জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। অবৈধ বাকশালী সরকার নির্বাচন থেকে দুরে রাখতে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা ও ভুয়া মামলায় ফরমায়েশি সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। হাইকোর্ট জামিন দিলেও অবৈধ সরকার তাঁর মুক্তি নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে। অসুস্থ নেত্রীকে চিকিৎসা থেকে বঞ্চিত করে সরকার আইন ও মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় মামলায় সাজা দিয়ে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাকশালী কায়দায় ক্ষমতা কুক্ষিগত রাখার ষড়যন্ত্র চলছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-মামলা ও নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে।

রোববার (১৩ মে) আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে সিলেটে কর্মরত সকল সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন ও জবরদস্তিমুলক প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী বাকশালী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি গণতন্ত্রকে মুক্ত করতে অবৈধ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। সাম্প্রতিক সময়ে বিএনপি গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী বাকশালী একদলীয় সরকারের সকল অপকর্মের জবাব দিতে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় আসন্ন সিলেট সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের অংশ হিসেবে আমি সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে। দলীয় মনোনয়ন নিয়ে আমি নির্বাচিত হলে সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছি। এক্ষেত্রে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি।

নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটে কর্মরত, ইলেক্ট্রনিক মিডিয়া, জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকার সকল পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় বদরুজ্জামান সেলিম তাঁর দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং কর্মের উপর লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত মতবিনিময় সভায় বদরুজ্জামান সেলিম আরো বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসা নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী। আর রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবেই আমি দীর্ঘদিন থেকে মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে কাজ করে আসছি। বিগত সিটি নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, দলীয় নির্দেশনায় নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছি। এবার নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেতে দলীয় কার্যক্রমের পাশাপাশি ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস দল আমার যোগ্যতা, দলীয় ভিত্তি ও জনপ্রিয়তা যাচাই করে আমাকে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হলে বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির প্রাণ পুরুষ মাটি ও মানুষের নেতা এম সাইফুর রহমানের স্বপ্নের সিলেট গড়ে তোলার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করছি। দলীয় মনোনয়ন পেলে নগরীর উন্নয়ন নিয়ে আমার সকল পরিকল্পনা নির্বাচনী ইশতেহারে তুলে ধরবো। এক্ষেত্রে সিলেটের সাংবাদিক সমাজ সহ সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ও সিনিয়র সহসভাপতি এনামুল হক জুবের, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, এটিএন বাংলার শাহ মুজিবুর রহমান জকন, আরটিভির কামকামুর রাজ্জাক রুনু, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, এডভোকেট মো. তাজ উদ্দিন, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, আইওন টিভির এডভোকেট আব্দুল মুকিত অপি, চ্যানেল আইয়ের সাদিকুর রহমান সাকী, ডিবিসি নিউজ টিভির হাসান শিকদার সেলিম, চ্যানেল টুয়েন্টিফোরের গোলজার আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিটি প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুল হালিম সাগর, সিলেটের ডাকের আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নুর আহমদ, সময় টিভির আব্দুল আহাদ, ইন্ডিপেনডেন্ট টিভির মঞ্জুর আহমদ, আমাদের সময়ের সজল ছত্রী, সিলনিউজ বিডির দেবব্রত রায় দিপন, ডেইলি স্টারের শেখ মো. নাসির, ফটোসাংবাদিক দুলাল হোসেন, সিলেট এক্সপ্রেস ডটকমের আব্দুল মুহিত দিদার, দৈনিক জালালাবাদের মুনশী ইকবাল, হুমায়ুন কবির লিটন ও সাফি চৌধুরী, দৈনিক কাজির বাজারের সোয়েব বাসিত ও মো. করিম মিয়া, ইউএনবি/ দিনকালের মোহাম্মদ মহসিন, দৈনিক উত্তরপূর্বের শাহনেওয়াজ তালুকদার, দৈনিক সবুজ সিলেটের কয়েস আহমদ ও সুবর্ণা হামিদ, সিটি প্রেসক্লাবের খলীলুর রহমান, দেশটিভির আশরাফুল কবির, এনটিভির মারুফ আহমদ, আনিস রহমান, দৈনিক প্রথম আলোর মানাউবী সিংহ শুভ ও আনিস মাহমুদ, প্রবাস বাংলা টিভির এনামুল হক, বাসসের শুয়াইবুর রহমান, আওয়াজবিডি ডটকমের এমজেএইচ জামিল, দৈনিক যুগান্তরের ইয়াহইয়া মারুফ, যমুনা টিভির মাইদুল রাসেল, এসএ টিভির শ্যামানন্দ শ্যামল, ইন্ডিপেনডেন্ট টিভির গোপাল চন্দ্র বর্ধন, মানবজমিনের এস.এম সুজন, উত্তরপূর্বের এস. এম আকবর আলী, সিলেটের সকালের এইচ. এম শহীদুল ইসলাম, আমাদের সময়ের একরাম হোসেন, দৈনিক দিনকালের এম. এ খালিক, চ্যানেল আইয়ের অজিত সিংহ, সিলেট এক্সপ্রেসের আব্দুল মোমিন ইমরান ও আব্দুল বাছিত, চ্যানেল টুয়েন্টিফোরের দিপক বৈদ্য, এটিএন নিউজের অনিল পাল, সিলেটের দিনকালের শেখ মো. আব্দুল মজিদ, চ্যানেল এসের মোয়াজ্জেম সাজু, হোসেন আহমদ সুজাদ ও মাহমুদুর রহমান মিলন, শ্যামল সিলেটের আবু বকর, উত্তরপূর্বের নুরুল ইসলাম, এশিয়ান এইজের কামাল হোসেন টিটু, ভোরের পাতার জাবেদ এমরান, ভোরের ডাকের আব্দুর রউফ, দৈনিক রুপবানীর সুনির্মল সেন, সিলেট নিউজ ৭১ এর সাঈদ, মাতৃছায়ার কয়েস আহমদ টুটুল, সময় টিভির নৌসাদ আহমদ চৌধুরী, যমুনা টিভির সৌরভ পাল সুমিত, সিলটিভির লতিফুর রহমান উজ্জল ও হেনা মলো, যোগাযোগ প্রতিদিনের শেখ মো. হামিদুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত