গোয়াইনঘাট প্রতিনিধি

২৩ মে, ২০১৮ ১৮:১৩

গোয়াইনঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে ১০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মে) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন। তিনি পূর্ব জাফলং ইউনিয়নের মামার দোকান মেলার মাঠ এলাকায় রফিক আলীর পুত্র।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই জুনেদ আহমদের নেতৃতে এস আই আনোয়ার হোসেন, এস আই রতন দেবসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে থাকে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তারে করেন।

এ ব্যাপারে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে গোয়াইনঘাট থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায় জানান, দেশব্যাপী মাদক বিরোধী অভিযান চলছে গোয়াইনঘাটেও তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফলং মেলার মাঠ এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গোয়াইনঘাট থানার এস আই আনোয়ার হোসেন বাদী হয়ে মাদক আইনি একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত