নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০১৮ ২৩:১৮

‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে’

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতিকে আরো সামনে নিয়ে যেতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ মানেই বাংলার দুঃখী মানুষের ঠিকানা। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সিলেটে যে উন্নয়ন করেছে, তা আগে কখনও হয়নি। এর সম্পূর্ণ অবদান জননেত্রী শেখ হাসিনার। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামীতে নৌকাকে বিজয়ী করতে হবে। এ দেশের উন্নয়নে নৌকা তথা আওয়ামীলীগের কোন বিকল্প নাই। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সিলেট সিটি মেয়র পদেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বদর উদ্দিন আহমদ কামরানকে নির্বাচিত করতে হবে। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি সোমবার (২৫ জুন) আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, আব্দুল খালিক, এডভোকেট রাজ উদ্দিন, কয়েছ গাজী, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, বিজিৎ চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, শফিউল আলম  চৌধুরী নাদেল, এটিএম এ হাসান জেবুল, এডভোকেট কিশোর কুমার কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জগদীশ চন্দ্র দাস, প্রিন্স ছদরুজ্জামান চৌধুরী, বিধান কুমার সাহা, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, আজহার উদ্দিন জাহাঙ্গীর, জুবের খান, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সালাহ উদ্দিন বক্স সালাই, আব্দুস সোবহান, জামাল চৌধুরী, আজিজুর রহমান মতি, জাফর চৌধুরী, মোহাম্মদ সানাওর, হাজী আব্দুল মতিন, আনোয়ার হোসেন রানা, বেলাল খান, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পীযূষ কান্তি দে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, জয় দেব, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, নজমুল ইসলাম তুহিন সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত