২৭ জুন, ২০১৮ ২৩:৫৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি একটি বড় দল ও নির্বাচনমূখি দল। তাই বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। এজন্য সিসিক নির্বাচনে বিএনপির মেয়র পদে একাধিক প্রার্থী ছিলেন।
তিনি বলেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব বিচার বিশ্লেষণ করে ধানের শীষের বিজয় ধরে রাখতে আমাকে মনোয়ন দেয়া হয়েছে। দলের সিদ্ধান্তের উপর বিএনপির তৃনমূলের নেতারাও একাত্ম হয়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে সিলেটের বাসায় ফিরলে দলীয় নেতা-কর্মী ও নগরবাসীর উদ্দেশ্যে তিনি একথা বলেন।
আরিফ এই নির্বাচন দলীয় প্রতিকে হওয়ার কারণে দলের সর্বস্থরের নেতাকর্মীদের ধানের শীষের বিজয় নিশ্চিতে পাড়া মহল্লায় কাজ করার আহবান জানান। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের মধ্যদিয়ে বিএনপির চেয়াপার্সননের মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও আওয়ামীলীগের সরকারের দূঃশাসনের বিরুদ্ধে নগরবাসি প্রতিবাদ করবে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে আরিফুল হক চৌধুরীকে কুমারপাড়া পয়েন্টে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় বিএনপি'র সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপি নেতা আশিকুর রহমান আসুক, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, বিএনপি নেতা ছালেহ আহমদ খছরু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য