গোয়াইনঘাট প্রতিনিধি

০১ জুলাই, ২০১৮ ২০:০৫

গোয়াইনঘাটে শাবিপ্রবি’র স্টুডেন্টস এসোসিয়েশনের পুরস্কার বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে নিজেকে নিয়োজিত রাখতে হবে। শিক্ষা ক্ষেত্রে নিজের অগ্রগতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মস্থলে স্থলাভিষিক্ত হয়ে নিজের এলাকাকে প্রাধান্য দিয়ে সমাজসেবার নজির স্থাপন করে নিজেকে নিয়োজিত রাখতে হবে। কেননা এমন দৃষ্টিকোণ না থাকলে নিজের এলাকা থাকবে উন্নয়ন এবং মৌলিক অধিকার বঞ্চিত।

তিনি শনিবার (৩০ জুন) গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে গোয়াইনঘাট স্টুডেন্টস এসোসিয়েশন শাবিপ্রবি কর্তৃক সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা ও ৩৭তম বিসিএস ক্যাডারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশকৃত গোয়াইনঘাটের মেধাবী শিক্ষার্থী রাজশ্রী পুরকায়স্থকে দেয়া প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি শাবিপ্রবি’র নৃবিজ্ঞান বিভাগের ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শাবিপ্রবি’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আতী উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সংবর্ধিত ব্যক্তি রাজশ্রী পুরকায়স্থ, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলেমান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল (ছানা), বারহাল আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ নেছার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের শামীম আহমদ, ব্যবসায় প্রশাসন বিভাগের আবু সালমান প্রমুখ। মেধা ও সমন্বয়ে গড়ি আগামীর গোয়াইনঘাট এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করা গোয়াইনঘাট স্টুডেন্টস শাবিপ্রবি শাখার আত্মপ্রকাশ একটি মাইলফলক এবং ইতিহাসও।

অনুষ্ঠানে শাবিপ্রবিতে স্থান পাওয়া নবাগত ৫ জন এবং ৩৭তম বিসিএস ক্যাডারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশকৃত গোয়াইনঘাটের মেধাবী শিক্ষার্থী রাজশ্রী পুরকায়স্থকে সংবর্ধনা, গোয়াইনঘাটের বিভিন্ন স্কুল কলেজের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান আলোচকের বক্তব্যে শাবিপ্রবি’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আতী উল্লাহ বলেন, বঙ্গবন্ধু সার্বজনীন এবং সর্বোচ্চ নেতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী কেন? ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস কৃতকর্ম কেউ কখনও টপকাতে পারবে না।

আপনার মন্তব্য

আলোচিত