ছাতক প্রতিনিধি

০১ জুলাই, ২০১৮ ২০:২৪

ছাতকে নদীতে গোসল করতে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছাতকে গোসল করতে গিয়ে সুরমা নদীতে তলিয়ে গিয়ে রাজীব আহমদ (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ জুলাই) দুপুরে শহরের তাতিকোনা এলাকায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাজিব আহমদ।

নিখোঁজের প্রায় ৩ঘন্টা পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল সুরমা নদী থেকে তারা মৃতদেহটি উদ্ধার করে। রাজিব আহমদ কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার জামাল আহমদের পুত্র।

সে দীর্ঘদিন ধরে তাতিকোনা নাছির মিয়ার নৌকা তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতো। রোববার দুপুরে দু’বন্ধুর সাথে সুরমা নদীতে গোসল করতে যায় রাজিব আহমদ। সাঁতার কাটার এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

তার সহকর্মীসহ এলাকার লোকজন অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান করতে পারেনি। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের কমান্ডার নাজমুল হোসেনর নেতৃত্বে একটি ডুবুরী দল প্রায় আধ ঘণ্টা চেষ্টা করে ঘটনাস্থল থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

আপনার মন্তব্য

আলোচিত