নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০১৮ ২২:৩৬

সিলেটে সাংবাদিক নির্যাতন মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

সিলেটের আদালত চত্বরে দুই সাংবাদিকের উপর হামলা মামলার পলাতক আসামী তোফায়েল আহম্মেদ (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর গণামাধ্যম শাখার পরিচালক এএসপি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তোফায়েল আহম্মেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার শফিকুর রহমানের পুত্র।

গত ২৬ জানুয়ারি আদালত চত্বরে দায়িত্ব পালনে গিয়ে যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসান ও যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল হামলার শিকার হন। এঘটনায় নিরানন্দ পাল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় তোফায়েলকেও আসামী করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত