২৩ জুলাই, ২০১৮ ১৬:৪৬
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসী কবি ও গল্পকার জ্যোৎস্না খানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (২১ জুলাই) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, নারীনেত্রী শিক্ষিকা বিলকিস বেগম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, ইউপি সদস্য সাব্বিরুল হক শামীম।
আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম. এ. ওয়াহিদ রুলু, শাব্বির এলাহী, শাহীন আহমেদ, পিন্টু দেবনাথ, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম চৌধুরী, হিফজুর রহমান তুহিন, নির্মল এস পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী কবি ও গল্পকার জ্যোৎস্না খানকে কমলগঞ্জ প্রেসক্লাব ও সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে একই স্থানে কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি কর্তৃক নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য