২৮ জুলাই, ২০১৮ ২২:০৭
আর মাত্র ১ দিন পর সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন। আর এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে এই টিম নগরব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে।
জাকির হোসাইনের সঙ্গে আরও ছিলেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন চৌধুরী, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামশেদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমানসহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলার নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা সিলেটে নৌকার পক্ষে প্রচার প্রচারণা শুরু করে, প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত নৌকার বিজয় নিশ্চিত করতে নিরলস প্রচার প্রচারণায় ব্যস্ত থেকেছেন। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় এ নেতারা ভোটের দিন পর্যন্ত সিলেটে অবস্থান করবেন বলে জানা গেছে।
এবিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে যে কাজ করে যাচ্ছে তাঁর এ উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
তিনি বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। তাই সিলেটবাসী এবার আর ভুল করতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসী নৌকায় ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছেন। নগরবাসী সিলেটকে গ্রিনসিটি, ক্লিন সিটি ও শিক্ষার নগরীরে রূপান্তরে করতে প্রস্তুত হয়ে আছে। যারা দেশকে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে আর এখন দেশবাসী চায় না।
জাকির হোসাইন বলেন, তিন সিটি নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই সিটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা কর্মীদের মাঠে কাজ করছে।
আপনার মন্তব্য