৩০ জুলাই, ২০১৮ ১৫:০৩
শনিবার 'মক ভোটিং' এর ছবি
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহন চলছে। ইতিমধ্যে দুই কেন্দ্রেই অর্ধেকের মতো ভোট সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
ইভিএমের মাধ্যমে ভোট চলা কেন্দ্র দুটি হলো- আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ এর ৫ নং এবং ৩ নং ভবন।
সোমবার বেলা পৌনে দুইটা পর্যন্ত সিসিক নির্বাচনের ১৩নং ভোট কেন্দ্রে ১ হাজার ১৫৪টি ভোট গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৫৬ জন। তথ্যটি সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আখতারুজ্জামান।
সেই সাথে ১৪ নং ভোট কেন্দ্রের ১ হাজার ৯৫৭জন নারী ভোটারের মধ্যে ৯৭৯ জনই বেলা পৌনে ২টা পর্যন্ত ভোট প্রদান করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন এই কেন্দ্রের দায়িত্বে থাকা শাহাদাত হোসেন।
ভোট গ্রহণের আর মাত্র এক ঘণ্টা সময় বাকি থাকলেও প্রায় অর্ধেক ভোটার এখনো ভোট প্রদান করেননি। তবে দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন ৪টা পর্যন্ত যারাই কেন্দ্রে লাইন ধরবেন তাদের ভোট গ্রহণ করা হবে।
সিসিক নির্বাচনের সব কেন্দ্রের মতো ১৩নং ও ১৪নং কেন্দ্রেও সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আপনার মন্তব্য