সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০১৮ ১৪:৫৫

শনিবার থেকে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা শুরু

শনিবার থেকে শুরু হচ্ছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা। দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব।

এর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে সমাবেশে মিলিত হবে।

সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এবং সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

আপনার মন্তব্য

আলোচিত