২৯ এপ্রিল, ২০২৩ ১৩:৩২
সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী দুই দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান ও ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ২৯ মিলিমিটার। এ ছাড়া সাতক্ষীরায় ৭, মোংলায় ৫, পটুয়াখালীতে ৩, গোপালগঞ্জ ও সন্দ্বীপে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আপনার মন্তব্য