সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৫ ২০:৩৮

সকলের জন্য বাসযোগ্য সিলেট নগরী চাই: বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ‘সকলের জন্য বাসযোগ্য নগরী চাই’ দাবিতে সপ্তাহব্যাপী প্রচারাভিযানের ১ম দিন আজ সোমবার আম্বরখানা পয়েন্টে সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাসদ জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ, সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী শাকিল, এম.সি কলেজ শাখার সাধারণ সম্পাদক এম. এ. ওয়াদুদ, বদরুল ইসলাম, আশিক মোস্তফা প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে নগরীতে টাউন বাস সার্ভিস চালু করা, যানজট নিরসন, বাসা ভাড়া নিয়ন্ত্রন, রাস্তা ও ড্রেনের সংস্কার, মশা নিধন, সরকারি হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধি, সরকারি উদ্যোগে নিন্ম আয়ের মানুষের আবাসন ব্যবস্থার দাবিসহ সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তুলতে নগরবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত