সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০২১ ০১:২৬

সিলেটের নতুন কমিশনার মোশাররফ হোসেন

সিলেট বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার বর্তমান বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত