৩০ অক্টোবর, ২০২১ ২২:১৪
‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর থানার হল রুমে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছত্তারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য আলী আছগর প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য