গোলাপগঞ্জ প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০১৭ ২২:৫৮

গোলাপগঞ্জে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে নদীতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) আনুমানিক ৫ টার দিকে সুরমা নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় পানিতে পড়ে তার মৃত্যু হয়। নিহত ছাত্রের নাম মিজান আহমদ (১২)।

সে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শেরপুর গ্রামের হারুন মিয়ার পুত্র এবং রানাপিং কালিদাস পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

নিহত ছাত্রের মামাতো ভাই সাংবাদিক রুবেল জানান, মিজান ৫ টার দিকে সুরমা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। আনুমানিক ৫ টার দিকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়। স্থানীয় জেলে ও এলাকাবাসীর সহায়তায় ৪ ঘন্টা নদীতে খুঁজাখুঁজি করে রাত ৯ টার লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয় একজন ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত