০৯ অক্টোবর, ২০১৭ ২৩:০৫
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকাতে গাড়ির ধাক্কায় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা ধারণা করছেন ওই নারী রাস্তা দিয়ে হাঁটার সময় কোন গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য