১৪ ডিসেম্বর, ২০১৭ ১৪:৪১
বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করছে তাদের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। সারাদেশের ন্যায় সিলেটেও নানা আয়োজনে আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় সেখানে ছিল লোকে লোকারণ্য। মানুষের ভালোবাসার ফুলে আচ্ছাদিত হয় গোটা শহীদ বেদি।
পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের নেতারা, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, আনসার ভিডিপি, বন কর্মকর্তা, সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
আপনার মন্তব্য