২৮ জুন, ২০১৮ ০০:৪৪
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার (২৭ জুন) বিকেলে পৌর সদরে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের দু'টি গ্রুপ পৃথক ভাবে এ বিক্ষোভ মিছিল করে।
এসময় মিছিল দু'টিতে পুলিশ বাধা দিলে ছাত্রদল নেতাকর্মীরা সে বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল চালিয়ে যায়। পরে বিকেল সাড়ে ৪টায় একটি মিছিল পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ রোডে পথসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রদল সভাপতি এমদাদুর রহমানের স্বপনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদল সভাপতি মো. জুবেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক ফাহিম চৌধুরীর যৌথ সঞ্চালনায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সেক্রেটারি এসএম আশরাফ বাদল, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান পাপন, সেক্রেটারি বদরুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি খালেদ আহমদ, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফজল আহমদ, সোহেল রেজা, এসআর রুবেল, শহিদুর রহমান শহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ মাজেদ বুখারী, অর্থ সম্পাদক আলী আহমদ, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, উপজেলা ছাত্রদল নেতা হোসেন আহমদ, নাহিদ আহমদ, কামিল আহমদ, পৌর ছাত্রদলের সহ-সভাপতি বাবলু আহমদ, হাসান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, শাকেল আহমদ, শায়েক আহমদ, সহ-সাহিত্য সম্পাদক সোহাগ আহমদ, রাহিন আহমদ, অয়েছ আহমদ, আলী আশরাফ খালেদ, ফাহিম আহমদ, আফজাল আহমদ, রায়হান আহমদ, জেবুল আহমদ, কামরুল ইসলাম, আবুল হোসেন, মিজান আহমদ, সাইদুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
এদিকে বিকেল ৪ টায় অপর গ্রুপের মিছিল পরবর্তী পথসভায় উপজেলা ছাত্রদল নেতা কামাল আহমদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আবুল কালাম খোকন ও শাহানুর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা শেখ এমরান হোসেন, শাহজান আহমদ, বাদল আহমদ, পলাশ আহমদ, আপেল আহমদ, আব্দুল কাদির, আব্দুল আজিজ মুন্না, শিপন আহমদ, মাজেদ হোসেন, বকুল আহমদ, সাঈম হোসেন চৌধুরী, মো. জুবায়ের, শাহিউল আলম চৌধুরী, নাসির আহমদ আবেদ, নাবিল আহমদ তুহিন, জিয়া আহমদ, আলম হোসেন, মিজানুর রহমান, শাহনাজ চৌধুরী রাহী, মিজানুর রহমান সুজন, আফজল হোসেন, সুজন হোসেন, সুফিয়ান আহমদ, সালমান আহমদ, টিপু সুলতান, সাকের আহমদ, তানজিল আহমদ, আব্দুস শহীদ, রিমন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অগণতান্ত্রিক সরকার দেশকে রাজতন্ত্র ও আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে উঠেপড়ে লেগেছে। বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখতে খুন, গুম, মামলা দিয়ে নির্যাতন চালিয়ে আসছে। দেশের মানুষের সাথে প্রতারণা করে অগণতান্ত্রিক সরকারের মন্ত্রীরা নিজেদের পকেট ভারী করছে।
এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সু চিকিৎসা প্রদানের জোর দাবি জানিয়ে বলেন, সিলেট জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তার ন্যক্কারজনক। তারা জেলা ছাত্রদলের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত দাবি জানান।
আপনার মন্তব্য