নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০১৮ ০১:৩৭

আজ মনোনয়ন পত্র জমা দেবেন আরিফ ও কামরান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।

আজ বেলা ১২ টায় কামরান ও বেলা ২ টা আরিফুল হক চৌধুরী মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা গেছে।

সিসিক নির্বাচনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বুধবার মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের ও ডা. ময়োজ্জেম হোসেন।  

আগামী ৩০ জুলাই সিলেটসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত