সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০২৩ ১৩:১৮

বন্ধ রয়েছে এনআইডি সার্ভার

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ রয়েছে।

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ বুধবার সকাল থেকে সার্ভারটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, খুব শিগগিরই সার্ভারটি চালু করা হবে।

সাইবার হামলার আশঙ্কায় সার্ভার বন্ধ করা হয়েছে কি না, জানতে চাইলে আশরাফ বলেন, 'অনেকেই এ ধরনের মন্তব্য করতে পারেন। কিন্তু তা সঠিক নয়।'

আপনার মন্তব্য

আলোচিত