চুনারুঘাট প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৩ ২১:২৫

চুনারুঘাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে বিশ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির রঘুনন্দন ও শাহজীবাজার রাবার বাগানের টিলার উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, লাশটি ৪/৫দিন আগের অর্ধগলিত গলাকাটা অবস্থায় রাবার বাগানের গহীন জঙ্গলের নির্জন স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

 লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক।

আপনার মন্তব্য

আলোচিত