১১ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:০৫
কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করবে না ছাত্রলীগ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভাগীয় তদন্তের প্রতি আস্থা রাখতে চায় সংগঠনটি।
সাদ্দাম হোসেন বলেন, যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটেছে এতে বাংলাদেশ সব শ্রেণির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে যেন আইনি প্রক্রিয়া নিশ্চিত করা হয় সে জন্য আমরা গতকাল (রোববার) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। পরে আজ (সোমবার) ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছি। ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন, বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে।
এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হবে কি না?- জানতে চাইলে সাদ্দাম হোসেন জানান, ডিএমপির বিভাগীয় তদন্তের প্রতি আস্থা রাখছে ছাত্রলীগ।
আপনার মন্তব্য