২৮ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩২
আইসক্রিম তৈরিতে বিষাক্ত রং ও ঘনচিনিসহ নিষিদ্ধ উপকরণ ব্যবহার করার দায়ে তিন ফ্যাক্টরিকে জরিমানা।
আইসক্রিম তৈরিতে বিষাক্ত রং ও ঘনচিনিসহ নিষিদ্ধ উপকরণ ব্যবহার করার অপরাধে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় তিন আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
আইসক্রিম ফ্যাক্টরিগুলো হচ্ছে- মদিনা আইস মিল, তানভীর আইস মিল ও ফাহিদ বরফ মিল।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে ফ্যাক্টরিগুলোতে দীর্ঘদিন ধরে আইসক্রিম তৈরি হচ্ছিল। এসব আইসক্রিম বিক্রি করতে তারা মিথ্যা বিজ্ঞপান দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শান্তিগঞ্জ থানার নোয়াখালী বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে বিষাক্ত রং ও ঘনচিনিসহ নিষিদ্ধ উপকরণ ব্যবহারের প্রমাণ পেয়ে মদিনা আইস মিলকে ৫ হাজার টাকা, তানভীর আইস মিলকে ১০ হাজার টাকা ও ফাহিদ বরফ মিলকে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় নিষিদ্ধ ওই সব পণ্য জব্দ করা হয়। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই অভিযান হয়।
অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।
আপনার মন্তব্য