হবিগঞ্জ প্রতিনিধি:

২৮ সেপ্টেম্বর, ২০২১ ২২:২৮

নিখোঁজ বৃদ্ধের লাশ পাওয়া গেল ধানখেতে

হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ধানখেত থেকে কাঠল মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মরদহে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভানুদেব গ্রামের পার্শ্ববর্তী হাওরের ধানখেতে তার মরদেহ পাওয়া যায়।

নিহত কাঠল মিয়া ওই গ্রামের জাহির উল্ল্যাহর ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘ওই ব্যক্তি গত ২৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোনো সন্ধ্যান না পেয়ে থানায় জানায়। পরে দুপুরে তাদের বাড়ির পূর্ব উত্তর পার্শ্বের হাওরের ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনাটি কি তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত