২৯ সেপ্টেম্বর, ২০২১ ০১:৫১
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতি বন্ধ করতেই তথ্য অধিকার আইন করেছে।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামে তথ্য কমিশন ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, তথ্য অধিকার আইনের ফলে দেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিশ্বের অনেক দেশ থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি করোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জায়েদা শারমীন, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল ও আ্ইডিয়ার প্রকল্প সমন্বয়ক তামান্না আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহমিনা সুলতানা। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ।
বিশেষ অতিথি সিলেট সিটি করোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী বলেন, তথ্য জানার মধ্য দিয়ে মানুষ পরস্পরের কাছাকাছি আসে।
আপনার মন্তব্য