হবিগঞ্জ প্রতিনিধি:

২৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৮

হবিগঞ্জে পাচারকালে ৩৩ বস্তা ভিজিডির চাল উদ্ধার, গ্রেপ্তার ১

ভিজিডির চালসহ গ্রেপ্তার যুবক। ইনসেটে উদ্ধার করা চালের কিছু বস্তা।

হবিগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র চাল পাচারকালে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

বুধবার সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ের মাছুলিয়া পূর্বপাড় থেকে পাচারকারীকে গ্রেপ্তার ও চালগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুর রহমান (৩৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুছ মিয়ার ছেলে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব-৯ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানা জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বার ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডি’র চাল বিতরণ করা হয়। এ সময় কিছু চাল পাচার করে দেওয়া হচ্ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব। এ সময় হাতেনাতে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৩ বস্তা সরকারি চাল।

আপনার মন্তব্য

আলোচিত