৩০ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩৭
সিলেটের গোলাপগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ সহ ২জন গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র আলমগীর হোসেন (৩৫) ও একই ইউনিয়নের রায়গড় পশ্চিম (বটারপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মটুকের ছেলে মুরাদ আহমদ কুটিল (৩০)।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পার্থ সারথি দাস এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দত্তরাইর মিশ্রপাড়া গ্রাম থেকে আলমগীর হোসেনকে ১১৭ পিছ ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই পার্থ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইননে একটি মামলা (মামলা নং ৩০) দায়ের করেন।
অপরদিকে একই দিন সকালে পৃথক আরেকটি অভিযানে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রায়গড় পশ্চিম(বটারপাড়া) থেকে ৪ বোতল অফিসার চয়েস মদসহ মুরাদ আহমদ কুটিলকে গ্রেপ্তার করেন। এঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা (মামলা নং-৩১) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য