সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০২১ ০০:০৫

ছাতকে তালুকদার ফ্যামিলি ট্রাস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সুনামগঞ্জের ছাতকের তালুকদার ফ্যামিলি ট্রাস্ট প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে।

শুক্রবার (১ অক্টোবর) খুরমা উত্তর ইউনিয়নের আমেরতল ও বিহাইগ্রাম এবং চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামের তালুকদার পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠনটি বর্ষপূর্তি উদযাপন করে।

আমেরতল তালুকদার বাড়িতে অনুষ্ঠিতঅনুষ্ঠানে ট্রাস্টের সেক্রেটারি জাহাঙ্গীর নোমানের পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার ফ্যামিলি ট্রাস্টের প্রধান উপদেষ্টাশিল্পপতি আলতাফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালিশ ব্যক্তিত্ব সীতাব আলী, নুরুল আমিন (চেয়ারম্যান), হাজী নুরুল হক, খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য শামসুল হুদা, চরমহল্লা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য নুরুজ্জামান শামীম ও খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ফজলুল হক, আব্দুল খলিল, কবির আহমদ প্রমুখ।

এছাড়া অনলাইনে যুক্তরাজ্য থেকে যুক্ত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা আবুল কায়সার ও সুমন আলম, ট্রাস্টের চেয়ারম্যান মারুফুল হক সোহেল, যুক্তরাষ্ট্র থেকে ট্রাস্টের ট্রেজারার মান্না মুনতাসীর, ফ্রান্স থেকে অর্গানাইজিং সেক্রেটারি ডা. মাজহারুল হক লিমন, জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য লায়েক প্রমুখ।

তালুকদার ফ্যামিলির সদস্য ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ট্রাস্টের শিক্ষা উপদেষ্টা ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মাহমুদুল হক।

আপনার মন্তব্য

আলোচিত