কমলগঞ্জ প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২১ ০০:৫৪

কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে আর্থিক সহায়তা

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘আমরা কজন বিলেত প্রবাসী’র উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শমশেরনগর ডাকবাংলা প্রাঙ্গণে ১০৫ জন গরিব অসহায় মানুষকে ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

এছাড়া চিকিৎসার জন্যে শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের এক সিএনজি অটোরিকশা চালককে নগদ ২০ হাজার টাকা এবং ভাদাইরদেউল গ্রামের এক নারীকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, সফির আহমদ, এনামুল হক শামিম, সমুজ আহমদ, মাহমুদুর রহমান আলতা, সৈয়দ মুইনউদ্দিন, মো. মিজানুর রহমান, মাহিন আহমদ, কবির আহমদ ও শাফাতুল ইসলাম মাসুদ।

আপনার মন্তব্য

আলোচিত